শিক্ষার্থীর আচরণবিধি

  • নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকবে ও ইউনিফর্ম পরিধান করবে।
  • জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।
  • রুটিন অনুযায়ী প্রতিদিন বই-খাতা ও স্কুল ডায়েরি আনবে ও নিয়মিত শ্রেণির কাজ ও বাড়ির কাজ সম্পন্ন করবে।
  • বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ক্লাস চলাকালে শ্রেণিতে অবস্থান করবে।
  • স্ব স্ব শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, গুরুজনের সাথে ভদ্র ব্যবহার করবে।
  • ছুটি প্রয়োজন হলে প্রধান শিক্ষকের অনুমতি গ্রহণ করবে ও বিদ্যালয়ে থাকাকালিন ছুটির ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি আবশ্যক।
  • শারীরিক, মানসিক ও নৈতিক ও আত্মিক শৃঙ্খলা বিধানপূর্বক সময়ানুবর্তী হও।

 

সম্মানিত অভিভাবকদের প্রতি

  • আপনার সন্তানকে নির্ধারিত ইউনিফর্মে নিয়মিত বিদ্যালয়ে পাঠান ।
  • আপনার সন্তান যথাসময়ে বিদ্যালয়ে হাজির হল কি না এবং সঠিক সময়ে বাড়িতে পৌঁছাল কি না তা নিশ্চিত হোন । ছুটি নেওয়ার প্রয়োজন হলে আবেদনের মাধ্যমে প্রধান শিক্ষককে অবহিত করুন।
  • সন্তানকে সৎ সঙ্গীর সাহচর্য নিশ্চিত করুন এবং অসৎ সঙ্গীর সাহচর্য পরিহারের চেষ্টা করুন।
  • সন্তানের সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করুন এবং সবকিছু খোলামেলা আলোচনা করুন।
  • নির্ধারিত তারিখের মধ্যে বিদ্যালয়ের বেতনাদি পরিশোধ করুন ।
  • পরীক্ষার/মূল্যায়নের ফলাফল সরকারি পরিপত্র অনুযায়ী প্রস্তুত করা হবে ।
  • যথাসময়ে শিক্ষার্থীর প্রগতিপত্র স্বাক্ষর করুন ও শ্রেণির কাজ ও বাড়ির কাজ নিয়মিত তদারকি করুন।
  • আপনার সন্তান যাতে বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয় সেজন্য সহযোগিতা করুন।
  • সন্তানকে সময় দিন ।
  • শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন ।
  • শিক্ষার্থী যাতে উপরের নিয়মাবলি যথাযথ প্রতিপালন করে সে বিষয়ে আপনার সহযোগিতার কাম্য